
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সপ্তাহব্যাপী ভর্তি মেলা চলছে। গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। মেলায় ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তি ফিতে ছাড়ের পাশাপাশি ‘স্পট অ্যাডমিশনে’ রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
রাজধানীর প্রগতি সরণিতে নিজস্ব ভবনে গত রোববার এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এইচএম জহিরুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুটি মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-১০ থাকলে টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন শিক্ষার্থীরা।
এমবিএ ও ইএমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) প্রোগ্রামে টিউশন ফির ওপর ৫০ শতাংশ ছাড় থাকছে। শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স, বিবিএ, সিএসই, ইইই, এলএল.বি, ইংলিশ, মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম এবং মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস বিষয়ে ভর্তি-ইচ্ছুকদের জন্য টিউশন ফির ওপর রয়েছে ৪০ শতাংশ ছাড়।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আধুনিক ক্লাসরুম, ডিজিটালাইজড লাইব্রেরি ও মডার্ন ল্যাবের সুব্যবস্থা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স এবং মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস বিষয়ে শিক্ষার সুবিধা রয়েছে। এ ছাড়াও মিডিয়া গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে শতভাগ চাকরির নিশ্চয়তা।
ভর্তি-ইচ্ছুকদের ০১৭০৭০৭০২৮০, ০১৭০৭০৭০২৮১, ০১৭০৭০৭০২৮৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।