
নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন খাতে চাকরির বাজার অনুযায়ী কোর্সগুলো ডিজাইন করে কোর্স পরিচালনা করে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। এ প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশে ও বিদেশে সফলভাবে কর্মরত। এ প্রোগ্রামে এখন পর্যন্ত ১৯ হাজার আইটি প্রফেশনাল তৈরি করেছে, যাঁরা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি এবং কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।
স্কলারশিপের সুবিধা
• প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স
• এটি সম্পূর্ণ বিনামূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম
• এটি দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম
• সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
*এ ছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেক্ট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/ সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। চার বছর মেয়াদি ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীদেরও সুযোগ।
স্নাতক ও সমমানদের জন্য কোর্সগুলো কী কী
• ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার
• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস
• ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট
• ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
• নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
• গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং
প্রতিবছর সহস্রাধিক প্রশিক্ষণার্থী সফলতার সঙ্গে আইটি প্রশিক্ষণ সমাপ্ত করে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলছেন। তাঁরা নিয়োজিত আছেন দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে এবং অনেকেই আইটি উদ্যোক্তা হিসেবে সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্সসমূহ
• আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট
• নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
• গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট
• ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স
• থ্রিডি (3D) ভিজুয়ালাইজেশন
*রাউন্ড ৭৫–এর আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬