ইউরোপের দেশগুলোর মধ্যে বিদেশি শিক্ষার্থীদের পছন্দের অন্যতম শীর্ষ তালিকায় থাকে আয়ারল্যান্ড। শিক্ষাব্যবস্থার কারণে বিশ্বে আয়ারল্যান্ডের চাহিদা রয়েছে। ইউরোপের কিছু দেশের তুলনায় পড়াশোনার খরচ কম হওয়ায় দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে আয়ারল্যান্ডের সরকার। দেশটির প্রায় সব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা কোর্সে পড়াশোনার সুযোগ আছে।
অনেক বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল পরীক্ষার সনদ চাওয়া হয়। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আবার আইইএলটিএস ছাড়াও বিকল্প উপায়ে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ করে দেয়। ইংরেজি ভাষার দক্ষতার বিকল্প প্রমাণের মাধ্যমেও আবেদন করা সেসব শিক্ষা প্রতিষ্ঠানে।
ইউনিভার্সিটি কলেজ ডাবলিন;
রয়্যাল কলেজ অব সার্জনস ইন আয়ারল্যান্ড;
ইউনিভার্সিটি অব লিমেরিক;
ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড, গালওয়ে;
মায়নুথ ইউনিভার্সিটি;
ডাবলিন সিটি ইউনিভার্সিটি;
১. গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ
২. আরসিএসআই ইন্টারন্যাশনাল ফার্মেসি স্কলারশিপ
৩. এনইউআই গালওয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ
৪. ইউনিভার্সিটি কলেজ ডাবলিন গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ
৫. জেনারেশন স্টাডি অ্যাব্রড স্কলারশিপ
৬. গ্র্যাটান স্কলারশিপ
৭. ডাবলিন সিটি ইউনিভার্সিটি স্কলারশিপ
৮. হার্ডিমান পিএইচডি স্কলারশিপ
৯. মায়নুথ ইউনিভার্সিটি স্কলারশিপ
১০. ইউনিভার্সিটি অব লিমেরিক স্কলারশিপ
কোনো শিক্ষার্থী যদি ইংরেজি মাধ্যমের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি শেষ করেন, তাহলে তিনি Medium of Instruction (MOI) বা ইংরেজি ভাষার সেই সনদ আবেদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অনেক বিশ্ববিদ্যালয় আইইএলটিএস বা টোয়েফলের বিকল্প হিসেবে এ সনদ গ্রহণ করে থাকে;
কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য স্কাইপি বা ভিডিও কলে সাক্ষাৎকার নেয়। সাক্ষাৎকারে সন্তোষজনক পারফরম্যান্স করলে আইইএলটিএসের ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে;
দেশটির কিছু বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াও অন্য ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা গ্রহণ করে থাকে। যেমন: Duolingo English Test, PTE কিংবা TOEFL। Duolingo গ্রহণ করে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এ ছাড়া শিক্ষার্থীরা যদি কোনো ইংরেজিভাষী দেশের নাগরিক হন, অথবা ইংরেজিভাষী দেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তাহলে অনেক ক্ষেত্রে আইইএলটিএসের সনদের প্রয়োজন হয় না।