
২০২১–২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট। পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী নিয়মিত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শর্তাবলি
*আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজ/মেডিকেল টেকনোলজি কোর্সে ২০২১-২২ সেশনে অধ্যয়নরত প্রথম বর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
*আবেদনকারী শিক্ষার্থীকে এসএসসি বা দাখিল ও এইচএসসি বা আলিম অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে।
আবেদনের শেষ সময়
আগ্রহীদের ৩১ মে বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে।
ইবনে সিনা ট্রাস্টের এই বৃত্তি সম্পর্কে জানতে ঢুঁ মারুন এই লিংকে