কমনওয়েলথ বৃত্তির মনোনয়ন পেলেন যাঁরা

কমনওয়েলথ স্কলারশিপ টেনেবল ইন দ্য ইউনাইটেড কিংডম ফর ২০২৩ বৃত্তির জন্য বাংলাদেশের ৫১ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমনওয়েলথ বৃত্তির জন্য এমএস প্রোগ্রামের আওতায় ২৯ জন ও পিএইচডি প্রোগ্রামের আওতায় ২২ জনসহ মোট ৫১ জন প্রার্থী মনোনীত হয়েছেন। এই বৃত্তির আওতায় যুক্তরাজ্যে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ বৃত্তি বিশ্বের সবচেয়ে সম্মানজনক বৃত্তিগুলোর মধ্যে অন্যতম। এর শুরু হয় ১৯৮৩ সালে। এ প্রোগ্রামের অর্থায়ন করে ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী কমনওয়েলথ বৃত্তি ও ফেলোশিপ পেয়েছেন। প্রতিবছর প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।

কমনওয়েলথ বৃত্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।