কাতারে দোহা ইনস্টিটিউটে স্কলারশিপ, আবেদন ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত

কাতারে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৭-২৮ শিক্ষাবর্ষে পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ দিচ্ছে। মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।

যেসব বিষয়ে পড়ার সুযোগ—

দোহা ইনস্টিটিউটের বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে এই বৃত্তির সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—

– পাবলিক পলিসি

– তুলনামূলক সাহিত্য

– ডেভেলপমেন্ট ইকোনমিকস

– রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক

– পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন

– মিডিয়া স্টাডিজ

– দর্শন

– ভাষাবিজ্ঞান ও আরবি লেক্সিকোগ্রাফি

– সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান

– সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক কার্যক্রম

– মনোবিজ্ঞান

– সামাজিক কাজ

– মনিটারি ও সিকিউরিটি স্টাডিজ

কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ের বৃত্তিতে টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমার সুবিধা রয়েছে।

বৃত্তিতে যা মিলবে—

মাস্টার্স পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘তামিম বৃত্তি’ দেওয়া হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বৃত্তিতে—

– সম্পূর্ণ টিউশন ফি

– বিনা মূল্যে আবাসন

– মাসিক ভাতা

– স্বাস্থ্যবিমা

ডক্টরাল শিক্ষার্থীদের জন্য বৃত্তি তিন ধাপে দেওয়া হয়। প্রথম ধাপে দুই সেমিস্টারের কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে। দ্বিতীয় ধাপে এক শিক্ষাবর্ষের জন্য গবেষণা-প্রস্তাবনা নিয়ে পূর্ণকালীন কাজের সুযোগ দেওয়া হয়। এ পর্যায়ে প্রথম ধাপের কোর্সগুলোতে কমপক্ষে ৩.৫ জিপিএ থাকতে হবে।

তৃতীয় ধাপে সমন্বিত পরীক্ষা পাস করার পর দুই শিক্ষাবর্ষের জন্য গবেষণাপত্র বা ডিসার্টেশন লেখার বৃত্তি দেওয়া হয়।

কারা আবেদন করতে পারবেন—

*যেকোনো দেশের নাগরিক মাস্টার্স পর্যায়ের বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

*ডক্টরাল পর্যায়ের বৃত্তির ক্ষেত্রে প্রথমে দোহা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। পাশাপাশি নির্দিষ্ট আর্থিক ও একাডেমিক যোগ্যতাও পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র—

আবেদনের সময় সাধারণত যেসব নথি প্রয়োজন হবে—

১. পাসপোর্ট বা পরিচয়পত্রের কপি

২. স্নাতক ডিগ্রির সনদ

৩. একাডেমিক ট্রান্সক্রিপ্ট

৪. হালনাগাদ সিভি

৫. দুটি সুপারিশপত্র

৬. ইংরেজি ভাষা দক্ষতার সনদ/স্কোর

৭. ব্যক্তিগত বিবৃতি

আবেদনের নিয়ম—

আবেদন করতে হবে অনলাইনে (https://www.dohainstitute.edu.qa/en/Admissions-Office/Pages/Scholarships.aspx)। প্রথমে সংশ্লিষ্ট মাস্টার্স বা ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার পর যোগ্য শিক্ষার্থীদের বৃত্তির জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ—

১৫ জানুয়ারি ২০২৭

বিস্তারিত দেখুন https://www.opportunitiescircle.com/doha-institute-scholarships/ এই ঠিকানায়।