শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এইচএসসি উত্তীর্ণদের দেবে শিক্ষাবৃত্তি, জেনে নিন সব তথ্য

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্র–ছাত্রীদের (স্নাতক/সমমান অধ্যয়নরত শিক্ষার্থী) বৃত্তি দেবে। এটি শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতাধীন।

শিক্ষাগত যোগ্যতা ও অন্য শর্তাবলি পূরণ সাপেক্ষে অনলাইনে বৃত্তির জন্য আবেদন করতে হবে। বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগের (বিভাগীয় শহর/সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে) জন্য জিপিএ–৫। অন্যান্য বিভাগের (বিভাগীয় শহর/সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে) জন্য ৪ দশমিক ৮০

সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৪ দশমিক ৮০। সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে অন্যান্য বিভাগের জন্য ৪ দশমিক ৫০।

বিশেষ দ্রষ্টব্য

  • আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

  • যেসব আবেদনকারীর পিতা/মাতা/অভিভাবকের বার্ষিক আয় ২,০০,০০০/- (দুই লাখ) টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না।

  • আবেদনকারীর কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

  • আবেদনকারী অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনের শেষ দিন কবে—

২৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

জরুরি প্রয়োজনে: ০২-৫৮৮১৬৫২০ (সরাসরি), ০২-২২২২৮৩৪৫৭ (হান্টিং), বর্ধিত: ৭০২, ৭০৩, ৭০৭ ও ৭০৮।

  • আবেদন করার লিংক পেতে এখানে ক্লিক করুন