এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

২১. অশ্বমণ্ডল কাকে বলে?

ক. ভেতর ও বাইরের আবরণ

খ. অশ্বমণ্ডল ও নমনীয় অঞ্চলের মধ্যবর্তী আবরণ

গ. বহিরাবরণ ও নমনীয় অংশের মধ্যবর্তী আবরণ

ঘ. বাইরের ও ভেতরের শক্ত অংশের মধ্যবর্তী আবরণ

২২. গুরুমণ্ডলের ওপরের স্তরের পুরুত্ব কত?

ক. ১,২২৫ কিমি

খ. ১,২৪৬ কিমি

গ. ১,৪৬৮ কিমি

ঘ. ১,৪৪৮ কিমি

২৩. কঠিন ভূত্বকের সৃষ্টি হয়েছে কীভাবে?

ক. পাথর জমে

খ. শীতল ও ঘনীভূত হয়ে

গ. লোহার মাধ্যমে

ঘ. আগ্নেয় শিলা দ্বারা

২৪. সূর্য মূলত কী দিয়ে গঠিত?

ক. তরল পদার্থ

খ. কঠিন পদার্থ

গ. গ্যাসীয় পদার্থ

ঘ. কঠিন ও তরলের মিশ্র পদার্থ

২৫. পৃথিবীর ব্যাস পূর্ব–পশ্চিমে কত কিমি?

ক. ১২,৭৫২ খ. ১২,৯৫২

গ. ১৩,৭৫২ ঘ. ১৪,৭৫৭২

২৬. মঙ্গলের বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও আরগনের শতকরা অনুপাত কত?

ক. ৫: ৪ খ. ৫: ২

গ. ৪: ৩ ঘ. ৩: ২

২৭. ট্রপোমণ্ডলের গড় গভীরতা কত?

ক. ১৩ কিমি খ. ১৫ কিমি

গ. ১৭ কিমি ঘ. ১৯ কিমি

২৮. মকরক্রান্তি কোনটি?

ক. ২৩.৫° উত্তর অক্ষাংশ

খ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ

গ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ

ঘ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ

২৯. আবর্তন বেগ সবচেয়ে বেশি কোন গ্রহের?

ক. শুক্র খ. পৃথিবী

গ. বৃহস্পতি ঘ. শনি

৩০. গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?

ক. ০° খ. ৬০°

গ. ১২০° ঘ. ১৮০°

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.গ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.ক ২৮.খ ২৯.ঘ ৩০.ক

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন