
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৩১. উত্তম সংবিধানে প্রতিফলিত হয়—
i. জনগণের চাহিদা
ii. আশা-আকাঙ্ক্ষা
iii. সামাজিক রীতিনীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. বাংলাদেশ সংবিধানের মূলনীতি হিসেবে সন্নিবেশিত করা হয়েছে—
i. জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রকে
ii. পুঁজিবাদ ও গণতন্ত্রকে
iii. গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদের প্রথম উত্থাপিত হয় কবে?
ক. ১৭ এপ্রিল, ১৯৭২
খ. ১৯ অক্টোবর, ১৯৭২
গ. ৪ নভেম্বর, ১৯৭২
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
৩৪. বাংলাদেশের সংবিধানের খসড়া প্রথম উত্থাপন করা হয় কোথায়?
ক. সচিবালয়ে খ. সুপ্রিম কোর্টে
গ. গণপরিষদে ঘ. জাতীয় সংসদে
৩৫. বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?
ক. সংবিধান
খ. তথ্য অধিকার আইন
গ. প্রশাসনিক আইন
ঘ. বেসরকারি আইন
৩৬. বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী হয় কত সালে?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে
৩৭. বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ‘জরুরি অবস্থা’ ঘোষণার বিধান রাখা হয়?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
৩৮. বাংলাদেশ–ভারত সীমান্ত চুক্তি কোন সংশোধনীর মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়?
ক. দ্বিতীয় খ. তৃতীয়
গ. চতুর্থ ঘ. পঞ্চম
৩৯. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
ক. সংবিধান খ. বিচারকের রায়
গ. জনমত ঘ. প্রথা
৪০. রাষ্ট্রের চালিকাশক্তি কোনটি?
ক. নিয়মকানুন খ. প্রথা
গ. সংবিধান ঘ. আইন
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৩১.ঘ ৩২.খ ৩৩.খ ৩৪.গ ৩৫.খ ৩৬.খ ৩৭.খ ৩৮.খ ৩৯.ক ৪০.গ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা