
অধ্যায় ২
৬৯. কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে?
ক. ল্যান খ. ম্যান
গ. ওয়ান ঘ. প্যান
৭০. একই ভবনের বিভিন্ন তলায় অবস্থিত অনেকগুলো কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ককে কী বলে?
ক. LAN খ. CAN
গ. PAN ঘ. WAN
৭১. নিচের কোনটি LAN-এর এরিয়া সর্বোচ্চ মান নির্দেশক?
ক. 100 মিটার খ. 50 মিটার
গ. 10 মিটার ঘ. 1000 মিটার
৭২. নিচের কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তার দুই দিকের দুটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে?
ক. বাস সংগঠন
খ. শাখা-প্রশাখা সংগঠন
গ. স্টার সংগঠন ঘ. রিং সংগঠন
৭৩. নিচের কোনটি Modulator ও Demodulator কে বোঝায়?
ক. Modem খ. Demodulate
গ. Modulate ঘ. Module
৭৪. কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কে কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতির সংযোগ দেওয়ার জন্য ব্যবহৃত হয়?
ক. নেটওয়ার্ক কার্ড খ. ভি-স্যাট
গ. রাউটার ঘ. হাব
৭৫. প্রতিটি কম্পিউটার বা ডিভাইসকে স্বয়ংসম্পূর্ণ হতে হয় নেটওয়ার্কের কোন সংগঠনে?
ক. সংকর সংগঠন
খ. স্টার সংগঠন
গ. বাস সংগঠন
ঘ. ট্রাক সংগঠন
৭৬. WAN-এর উদাহরণ কোনটি?
ক. রেডিও খ. ওয়েবসাইট
গ. ইন্টারনেট ঘ. টেলিভিশন
৭৭. কোন ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না?
ক. রিং টপোলজি খ. স্টার টপোলজি
গ. বাস টপোলজি ঘ. মেগা টপোলজি
৭৮. নেটওয়ার্কযুক্ত কম্পিউটারগুলোর অবস্থানগত এবং সংযোগ বিন্যাসের নাম কী?
ক. ডিভাইস খ. টপোলজি
গ. মিডিয়া ঘ. নেটওয়ার্ক
সঠিক উত্তর
অধ্যায় ২: ৬৯. ঘ ৭০. ক ৭১. ক ৭২. ঘ ৭৩. ক ৭৪. ঘ ৭৫. গ ৭৬. গ ৭৭. ক ৭৮. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. ছায়েদুর রহমান
সাবেক শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা