
অধ্যায় ২
৪২. একটি বস্তুকে 180ms-1 বেগে ওপরের
দিকে নিক্ষেপ করা হলো। 10s পরে বেগ কত ms-1 হবে।
ক. 9.8 খ. 19.6
গ. 82 ঘ. 1960
৪৩. এই মহাবিশ্বে সব—
i. গতিই আপেক্ষিক
ii. স্থিতিই আপেক্ষিক
iii. গতিই পরম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একটি বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করার 20s পরে ভূমিতে নেমে এল।
৪৪. বস্তুটির নিক্ষেপের সময় বেগ কত ms-1 ছিল?
ক. 4.9 খ. 9.8
গ. 98 ঘ.196
৪৫. বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল?
ক. 49m খ. 122.5m
গ. 490m ঘ. 980
৪৬. কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য একটি বিন্দুকে স্থির করে নিতে হয়। এই বিন্দুকে কী বলে?
ক. আপেক্ষিক বিন্দু
খ. পরম বিন্দু
গ. মূলবিন্দু
ঘ. কেন্দ্র
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪২. গ ৪৩. ক ৪৪. গ ৪৫. গ ৪৬. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল