এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

পদার্থবিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৪৭. ক্ষমতার একক কোনটি?

ক. জুল খ. জুল/সেকেন্ড

গ. ওয়াট/সেকেন্ড ঘ. মিটার/সেকেন্ড

৪৮. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

ক. কয়লা খ. পেট্রোল

গ. বায়োগ্যাস ঘ. প্রাকৃতিক গ্যাস

নিচের তথ্যের আলোকে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও?

একটি একক ভরের বস্তুকে 10ms-1 বেগে ওপরের দিকে নিক্ষেপ করা হলো।

৪৯. সর্বোচ্চ উচ্চতা কত মিটার?

ক. ৮.১ খ. ৭.১

গ. ৫.১ ঘ. ১.৫

৫০. কোন উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির সমান হবে?

ক. 4.12m খ. 3.11m

গ. 2.55m ঘ. 1.5m

৫১. কাজের মাত্রা কত?

ক. ML2T-1 খ. MLT-1

গ. ML2T-2 ঘ. ML2T-3

৫২. কোনো বস্তু মোট যে পরিমাণ কাজ করতে পারে, তাকে কী বলে?

ক. ক্ষমতা খ. কর্মদক্ষতা

গ. বল ঘ. শক্তি

৫৩. কোনটির ওপর অভিকর্ষজ বিভবশক্তির মান নির্ভর করে না?

ক. ভর খ. উচ্চতা

গ. সময় ঘ. অভিকর্ষজ ত্বরণ

৫৪. 1 KWh = কত?

ক. 3.6J খ. 3.6 × 106J

গ. 3600J ঘ. 3.6 × 105J

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪৭. খ ৪৮. গ ৪৯. গ ৫০. গ ৫১. গ ৫২. ঘ ৫৩. গ ৫৪. খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা