
অধ্যায় ৩
২৩. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে অন্তরায়
i. পারিবারিক বিশৃঙ্খলা
ii. পিতা-মাতার বিচ্ছেদ
iii. পরিবারের সদস্যদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii, iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৪. পরিবারে বড় ভাই ও বোনদের কাছ থেকে শিশুরা শিখে থাকে—
i. সহযোগিতা ও সহমর্মিতা
ii. শৃঙ্খলাবোধ ও নিয়মনীতি
iii. স্নেহ-ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii, iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫. কোনটি শিশুর সুস্থ ব্যক্তিত্ব গঠনের পথে প্রধান অন্তরায়?
ক. সঙ্গদোষ
খ. ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়
গ. অসুখী পরিবার
ঘ. সুখী পরিবার
২৬. কোনটি শিশুর সামাজিকীকরণকে বাধাগ্রস্ত করে?
ক. পিতার অত্যধিক শাসন
খ. ভাইবোনদের সঙ্গে সম্পর্ক
গ. পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক
ঘ. স্নেহ ও ভালোবাসার সম্পর্ক
২৭. পারিবারিক বিশৃঙ্খলা শিশুর আচরণে কীরূপ প্রভাব রাখে?
ক. প্রতিহিংসাপরায়ণ করে
খ. সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করে
গ. শৃঙ্খলাবোধের শিক্ষা দেয়
ঘ. স্নেহ-ভালোবাসার শিক্ষা দেয়
২৮. কে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম?
ক. মা
খ. বাবা
গ. আত্মীয়-পরিজন
ঘ. বন্ধুবান্ধব
২৯. চাকরিজীবী পিতা-মাতার শিশুরা কার ওপর নির্ভরশীল?
ক. পিতার খ. মাতার
গ. দাদার ঘ. গৃহভৃত্যের
৩০. কার কাছ থেকে শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত্র ঘটে?
ক. মা খ. বাবা
গ. ভাইবোন ঘ. খেলার সাথি
৩১. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে কোনটি?
ক. পিতা-মাতার পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক
খ. পিতা-মাতার বৈরী সম্পর্ক
গ. ভাইবোনের সঙ্গে ভালো সম্পর্ক
ঘ. আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক
৩২. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য কোনটি প্রয়োজন?
ক. নান্দনিক গৃহ পরিবেশ
খ. বিশৃঙ্খল পরিবেশ
গ. সুন্দর পারিবারিক পরিবেশ
ঘ. বিলাসবহুল জীবনযাপন
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২৩. ক ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. ঘ ৩০. ক ৩১ ক. ৩২. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, শিক্ষক
বিএসএনএম স্কুল, ঢাকা