
প্রশ্ন ১৫১: বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উত্তর: প্রাতিপাদিক।
প্রশ্ন ১৫২: ‘প্রত্যয়’ শব্দের কোথায় যুক্ত হয়?
উত্তর: শেষে।
প্রশ্ন ১৫৩: ‘কাটিতে কাটিতে ধান এল বরষা।’ এই বাক্যে ‘কাটিতে’ দ্বিরুক্তিটি কী অর্থ প্রকাশক?
উত্তর: ধারাবাহিকতা।
প্রশ্ন ১৫৪: দ্বিরুক্তি শব্দ কয় রকম হতে পারে?
উত্তর: তিন।
প্রশ্ন ১৫৫: ‘রাশি রাশি’ দ্বিরুক্ত শব্দটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে?
উত্তর: আধিক্য।
প্রশ্ন ১৫৬: ‘রাশি রাশি ফুল ফোটে।’ এখানে ‘রাশি রাশি’ দ্বারা কোন পদের দ্বিরুক্তি বোঝানো হয়েছে?
উত্তর: বিশেষ্যের দ্বিরুক্তি।
প্রশ্ন ১৫৭: ‘ডেকে ডেকে হয়রান হয়েছি।’ এখানে ‘ডেকে ডেকে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: পৌনঃপুণিকতা বোঝাতে।
প্রশ্ন ১৫৮: ‘গরম গরম জিলাপি’—এখানে ‘গরম গরম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: সঠিকতা।
প্রশ্ন ১৫৯: ‘বাসায় গিয়ে ডালভাত খাব’—কোন নিয়মে দ্বিরুক্তি?
উত্তর: ভিন্নার্থক শব্দযোগে।
প্রশ্ন ১৬০: ‘দশম’ কী বাচক শব্দ?
উত্তর: পূরণবাচক।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী