
রূপতত্ত্ব
১৮. বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১৯. পক্ষ বা পুরুষ কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২০. যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায় তাকে বলে—
i. বক্তাপক্ষ
ii. শ্রোতাপক্ষ
iii. অন্যপক্ষ
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২১. যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায় তাকে বলে—
i. বক্তাপক্ষ
ii. শ্রোতাপক্ষ
iii. অন্যপক্ষ
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২২. শ্রোতাপক্ষ কোনটি?
ক. আমি খ. তুমি
গ. সে ঘ. তারা
২৩. ‘ইচ্ছুক’ শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?
ক. -অক খ. -ইক
গ. -উক ঘ. –আক
২৪. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে?
ক. আকাশ খ. আহার
গ. বিকল ঘ. হাতল
২৫. উপসর্গ শব্দের কোথায় বসে?
ক. আগে খ. মাঝে
গ. পরে ঘ. ওপরে
২৬. ব্যাকরণে ব্যক্তি নির্দেশ করার জন্য যেসব সর্বনাম ব্যবহৃত হয়, সেগুলোকে কী বলে?
ক. প্রত্যয় খ. বিভক্তি
গ. পুরুষ ঘ. উপসর্গ
২৭. যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ?
ক. মৌলিক শব্দ খ. যৌগিক শব্দ
গ. রুঢ়ি শব্দ ঘ. যোগরুঢ় শব্দ
২৮. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?
ক. যৌগিক শব্দ খ. মৌলিক শব্দ
গ. সাধিত শব্দ ঘ. রূঢ় শব্দ
২৯. ধাতুর পরে বিভক্তিযোগে যে পদ তৈরি হয় তাকে কী বলে?
ক. কৃদন্ত পদ
খ. ক্রিয়া পদ
গ. অসমাপিকা ক্রিয়া
ঘ. ক্রিয়া বিশেষণ
সঠিক উত্তর
রূপতত্ত্ব: ১৮. ক ১৯. খ ২০. ক ২১. খ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. খ
২৯. খ
আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা