
অধ্যায়-৭
প্রশ্ন: বায়ুবাহিত চারটি রোগের নাম লেখো।
উত্তর: বায়ুবাহিত চারটি রোগ হলো—
১. সোয়াইন ফ্লু, ২. হাম ৩. গুটি বসন্ত ও ৪. যক্ষ্মা।
প্রশ্ন: তিনটি ছোঁয়াচে রোগের উদাহরণ দাও।
উত্তর: তিনটি ছোঁয়াচে রোগ হলো—
১. ফ্লু, ২. ইবোলা ও ৩. হাম।
প্রশ্ন: মশার কামড়ের মাধ্যমে কোন দুটি রোগ ছড়ায়?
উত্তর: মশার কামড়ের মাধ্যমে ছড়ানো দুটি রোগ হলো—
১. ম্যালেরিয়া ও ২. ডেঙ্গু।
প্রশ্ন: বয়ঃসন্ধি কী?
উত্তর: বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায়, যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়।
প্রশ্ন: বয়ঃসন্ধিকালে ঘটা শারীরিক পরিবর্তনের উদাহরণ দাও।
উত্তর: বয়ঃসন্ধিকালে ঘটা শারীরিক তিনটি পরিবর্তন হলো—
১. দ্রুত লম্বা হওয়া ২. ত্বক তৈলাক্ত হওয়া ও
৩. ব্রণ ওঠা।
প্রশ্ন: মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি শুরু হয় কখন?
উত্তর: মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি ৮ থেকে ১৩ বছর বয়সে শুরু হয়।
প্রশ্ন: ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধি শুরু হয় কখন?
উত্তর: ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধি ৯ থেকে ১৫ বছর বয়সে শুরু হয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
পারভীন সুলতানা, সহকারী শিক্ষক
মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা