
অধ্যায়-৭
প্রশ্ন: বায়ুবাহিত রোগ কী?
উত্তর: বায়ুবাহিত রোগ হলো সেসব রোগ যা রোগীর হাঁচি-কাশি, কাপড় চোপড় বা কথা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। হাম, বসন্ত ইত্যাদি বায়ুবাহিত রোগ।
প্রশ্ন: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কী করবে?
উত্তর: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে আমি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা-বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সঙ্গে পরামর্শ করব।
প্রশ্ন: সংক্রামক রোগ কী?
উত্তর: বিভিন্ন জীবাণু যেমন: ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ। এসব রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে।
প্রশ্ন: সোয়াইন ফ্লু কী?
উত্তর: সোয়াইন ফ্লু একধরনের সংক্রামক রোগ।
প্রশ্ন: সংক্রামক রোগের একটি জীবাণুর নাম লেখো।
উত্তর: সংক্রামক রোগের একটি জীবাণুর নাম হলো ব্যাকটেরিয়া।
প্রশ্ন: সংক্রামক রোগ প্রতিকারের দুটি উপায় লেখো?
উত্তর: সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো নিচে দেওয়া হলো—
১. হাত জীবাণুমুক্ত রাখা ও ২. নিরাপদ পানি পান করা।
পারভীন সুলতানা, সহকারী শিক্ষক
মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা