
অধ্যায়-৭
প্রশ্ন: ডেঙ্গু কীভাবে ছড়ায়?
উত্তর: এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়।
প্রশ্ন: পানিবাহিত দুটি রোগের নাম লেখো।
উত্তর: পানিবাহিত দুটি রোগের নাম হলো—
১. ডায়রিয়া ও ২. টাইফয়েড।
প্রশ্ন: ছোঁয়াচে রোগ কী?
উত্তর: রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যেসব রোগের সংক্রমণ হয়, তা-ই ছোঁয়াচে রোগ। যেমন ইবোলা ও হাম।
প্রশ্ন: জলাতঙ্ক রোগ কীভাবে হয়?
উত্তর: পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়।
প্রশ্ন: পানিবাহিত রোগ কী?
উত্তর: পানিবাহিত রোগ হলো সেসব রোগ, যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। যেমন—ডায়রিয়া ও কলেরা।
প্রশ্ন: এইচআইভি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগ?
উত্তর: এইচআইভি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয় এইডস রোগ।
প্রশ্ন: তিনটি সংক্রামক রোগের নাম লেখো।
উত্তর: তিনটি সংক্রামক রোগের নাম হলো—
১. সোয়াইন ফ্লু, ২. বসন্ত ও ৩. হাম।
প্রশ্ন: হাঁচি দেওয়ার সময় তুমি কী করবে?
উত্তর: হাঁচি দেওয়ার সময় আমি মুখ রুমাল দিয়ে ঢেকে রাখব।
প্রশ্ন: সংক্রামক রোগ সৃষ্টিকারী তিনটি জীবাণুর নাম লেখো।
উত্তর: সংক্রামক রোগ সৃষ্টি করে এমন তিনটি জীবাণু হলো—
১. ব্যাকটেরিয়া, ২. ভাইরাস ও ৩. ছত্রাক।
পারভীন সুলতানা, সহকারী শিক্ষক
মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা