
১২১. কোন ধরনের প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে?
ক. ক্রোমোপ্লাস্ট খ. ক্লোরোপ্লাস্ট
গ. অটোপ্লাস্ট ঘ. বর্ণহীন প্লাস্টিড
১২২. উদ্ভিদকোষের সবচেয়ে বড় ও ফাঁকা অংশটি কী নামে পরিচিত?
ক. প্লাস্টিড খ. কোষগহ্বর
গ. সাইটোপ্লাজম ঘ. মাইটোকন্ড্রিয়া
১২৩. আবরণবিহীন নিউক্লিয়াস পাওয়া যায় কোন কোষে?
ক. প্রকৃত কোষে খ. প্রাণিকোষে
গ. আদি কোষে ঘ. উদ্ভিদকোষে
১২৪. সাইটোপ্লাজম মূলত কী দিয়ে তৈরি?
ক. আমিষ খ. শ্বেতসার
গ. RNA ঘ. ফ্যাটি এসিড
১২৫. কোষপ্রাচীরের ছিদ্রকে কী বলে?
ক. কোষগহ্বর খ. কূপ
গ. সেন্ট্রিওল ঘ. কোণ
১২৬. মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কয় স্তরবিশিষ্ট?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
১২৭. উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
ক. লিপিড খ. প্রোটিন
গ. শর্করা ঘ. সেলুলোজ
১২৮. বর্ণহীন প্লাস্টিডের কাজ কোনটি?
ক. শর্করা তৈরি
খ. পরাগায়ন ঘটানো
গ. পানি সঞ্চয় করা
ঘ. খাদ্য সঞ্চয় করা
১২৯. মাইটোকন্ড্রিয়া কোন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে?
ক. সালোকসংশ্লেষণ
খ. শ্বসন
গ. ব্যাপন
ঘ. অভিস্রবণ
১৩০. কেন্দ্রিকার উপস্থিতি–অনুপস্থিতির ওপর ভিত্তি করে কোষ কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর: ১২১.ঘ ১২২.খ ১২৩.গ ১২৪.ক ১২৫.খ ১২৬.খ ১২৭.ঘ ১২৮.ঘ ১২৯.খ ১৩০.ক
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা