
প্রশ্ন ৩১: এশিয়া ও ইউরোপকে একত্রে কী বলা হয়?
উত্তর: ইউরেশিয়া।
প্রশ্ন ৩২: রাশিয়া ও তুরস্ককে কী বলা হয়?
উত্তর: ইউরেশিয়ার দেশ।
প্রশ্ন ৩৩: এশিয়া মহাদেশে মোট রাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর: ৫১টি।
প্রশ্ন ৩৪: তাজিংডং (বিজয়) কোথায় অবস্থিত?
উত্তর: বান্দরবানে।
প্রশ্ন ৩৫: সার্ক গঠনের কারণ কী?
উত্তর: আঞ্চলিক সহযোগিতা।
প্রশ্ন ৩৬: মানুষ কোন বয়স থেকে অধিকার অর্জন করা শুরু করে?
উত্তর: জন্ম থেকে।
প্রশ্ন ৩৭: শিশুর বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা করার দায়িত্ব কার?
উত্তর: রাষ্ট্রের।
প্রশ্ন ৩৮: শিশু কারা?
উত্তর: ১৮ বছরের নিচে সব মানবসন্তানই শিশু।
প্রশ্ন ৩৯: জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৮৯ সালের ২০ নভেম্বর।
প্রশ্ন ৪০: জাতিসংঘ শিশু অধিকার সনদে মোট কয়টি ধারা আছে?
উত্তর: ৫৪টি।