সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও : দ্বিতীয় অধ্যায় | বাংলা - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

দ্বিতীয় অধ্যায়

ক. ছাতা মাথায় ব্যাঙ কোথায় চলেছে?

উত্তর: চিঠি বিলি করতে।

খ. খেয়ানৌকার মাঝি কে?

উত্তর: চিংড়ি মাছের বাচ্চা।

গ. কোন সময়ের রোদে খলসে মাছের চোখ ঝলসে গেছে?

উত্তর: সাঁঝের বেলার রোদে।

ঘ. কে দেশের বাইরে গেছে?

উত্তর: ভেটকি মাছের নাতনি।

ঙ. বিলের কাতলা চিঠিতে কি লিখেছে?

উত্তর: সারা দেশে এবার প্রচুর বৃষ্টি হবে।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা