পর্ব-২৭

বাংলা প্রশ্নোত্তর - (২৭) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

আমিনুল ইসলাম - প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়ে নতুন শিক্ষাক্রমের নতুন সিলেবাস থেকে ৬০ নম্বরের প্রশ্ন থাকবে। সেই আলোকেই বাংলা প্রশ্ন দেওয়া হলো। ভর্তি পরীক্ষায় ২০২৪ সালের সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হবে, তা দেখে নাও।

প্রতিশব্দ নিয়ে প্রশ্নোত্তর

প্রশ্ন: প্রতিশব্দ কাকে বলে?

উত্তর: যেসব শব্দের অর্থ প্রায় সমান বা অনুরূপ তাকে প্রতিশব্দ বলে।

প্রশ্ন: নিচের শব্দগুলোর দুটি করে প্রতিশব্দ লেখো।

দিন, নদী, মাথা, সূর্য, চোখ।

উত্তর: দিন—দিবস, দিবা; নদী—নদ, গাঙ; মাথা—মস্তক, মুণ্ড;

সূর্য—রবি, দিবাকর, চোখ—নয়ন, নেত্র।

প্রশ্ন: ‘সমুদ্র’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

— রজনী/ সিন্ধু/আদিত্য।

উত্তর: সিন্ধু।

প্রশ্ন: অন্ধকার আমার ভালো লাগে না। নিচে দাগ দেওয়া শব্দটির প্রতিশব্দ ব্যবহার করে বাক্যটি পুনরায় লেখো।

উত্তর: আঁধার আমার ভালো লাগে না।

প্রশ্ন: ‘কানন’ কোন শব্দের প্রতিশব্দ?

— কন্যা/নীর/বন।

উত্তর: ‘বন’।

প্রশ্ন: ‘মাথা’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

—মস্তক/গিরি/অরুণ।

উত্তর: মস্তক।

বিপরীত শব্দ

বাংলা ভাষার শব্দভান্ডারে এমন কিছু শব্দ আছে, যেগুলো আরেক শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। যখন কোনো শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে।

যেমন:

আয়—ব্যয় কম—বেশি

অচল—সচল আমদানি —রপ্তানি

অণু—বৃহৎ

অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাতেও বিপরীত শব্দের প্রয়োজনীয়তা অপরিহার্য। ভাষাকে সমৃদ্ধ করতে হলে এবং প্রকাশক্ষমতা বাড়াতে হলে শব্দের ভান্ডার বাড়ানো অপরিহার্য। আর বিপরীত শব্দ অধ্যয়নের মাধ্যমে তা সম্ভব। তবে বাক্যে বিপরীত শব্দ ব্যবহারের ক্ষেত্রে সব সময় সতর্ক থাকতে হয়। কারণ, বাক্যের কোনো একটি শব্দের বিপরীত শব্দ বসিয়ে যদি আর কোনো শব্দ সংযোজন বা বিয়োজন করা না হয়, তাহলে বাক্যের অর্থ বদলে যায়। যেমন ‘এই শহরে অনেক মানুষ থাকে।’ বাক্যের ‘অনেক’ শব্দটির বিপরীত শব্দ বসিয়ে বাক্যটি পুনরায় লিখলে কী দাঁড়ায় দেখে নিই, ‘এই শহরে অল্প মানুষ থাকে।’ এখানে আগের বাক্যের অর্থ বদলে গিয়েছে। বাক্যটির অর্থ ঠিক রাখতে হলে বলতে হবে, ‘এই শহরে অল্প মানুষ থাকে না।’

মূল শব্দ বিপরীতার্থক শব্দ

অন্তর বাহির

অতীত বর্তমান

অনেক অল্প

অর্জন বর্জন

অগ্রজ অনুজ

অতিবৃষ্টি অনাবৃষ্টি

অধম উত্তম

অমৃত গরল

অবনত উন্নত

আমিনুল ইসলাম, প্রভাষক

উত্তরা মডেল স্কুল, ঢাকা