
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. বিভাজনক্ষমতা অক্ষুণ্ন থাকে কোন টিস্যুতে?
ক. স্থায়ী টিস্যু খ. ভাজক টিস্যু
গ. জাইলেম টিস্যু ঘ. ফ্লোয়েম টিস্যু
২. কোথা থেকে ভাজক টিস্যুর সৃষ্টি হয়?
ক. ক্যাম্বিয়াম খ. কর্টেক্স
গ. মেরিস্টেম ঘ. প্রোমেরিস্টেম
৩. কোন টিস্যুর কোষীয় বিপাকের হার বেশি?
ক. ভাজক টিস্যু খ. স্থায়ী টিস্যু
গ. তরুক্ষীর টিস্যু ঘ. গ্রন্থি টিস্যু
৪. সরু কাণ্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে?
ক. পার্শ্বীয় ভাজক টিস্যু
খ. শীর্ষস্থ ভাজক টিস্যু
গ. প্রাইমারি ভাজক টিস্যু
ঘ. ইন্টারক্যালরি ভাজক টিস্যু
৫. সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটি?
ক. মেরিস্টেম খ. কর্ক ক্যাম্বিয়াম
গ. ফেলোজেন ঘ. কর্টেক্স
৬. মাস ভাজক টিস্যু কোনটি সৃষ্টি করে?
ক. বর্ধিষ্ণু মূল খ. মজ্জারশ্মি
গ. পাতা ঘ. কর্টেক্স
৭. নিচের কোনটিতে প্লেট ভাজক টিস্যু দেখা যায়?
ক. পাতা খ. কাণ্ড
গ. ভ্রূণ ঘ. শস্য
৮. তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়?
ক. রিব ভাজক টিস্যু
খ. মাস ভাজক টিস্যু
গ. প্লেট ভাজক টিস্যু
ঘ. নিবেশিত ভাজক টিস্যু
৯. মূলের বহিঃত্বককে কী বলে?
ক. এপিডার্মিস খ. এন্ডোডার্মিস
গ. হাইপোডার্মিস ঘ. এপিব্লেমা
১০. কোন উদ্ভিদের পাতায় লিগনিন জমা হয়?
ক. Gnetum খ. Cycas
গ. Pteris ঘ. Selaginella
১১. পানিথলে কোন উদ্ভিদে দেখা যায়?
ক. স্থলজ খ. জলজ
গ. মরুজ ঘ. বরফ
১২. প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে?
ক. ত্বক খ. শাখা
গ. পাতা ঘ. মুকুল
১৩. কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে?
ক. বহিঃত্বকে খ. অধঃত্বকে
গ. অন্তঃত্বকে ঘ. পরিচক্রে
১৪. পাতার গ্রাউন্ড টিস্যু কী নামে পরিচিত?
ক. মেসোফিল খ. ক্যাসপেরিয়ান
গ. প্রোটোডার্ম ঘ. কর্টেক্স
১৫. সরু কাণ্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে?
ক. পার্শ্বীয় ভাজক টিস্যু
খ. শীর্ষস্থ ভাজক টিস্যু
গ. প্রাইমারি ভাজক টিস্যু
ঘ. ইন্টারক্যালরি ভাজক টিস্যু
১৬. নিচের কোন উদ্ভিদ লেপ্টোসেন্ট্রিক?
ক. Pteris খ. Selaginella
গ. Semiberbula ঘ. Yucca
১৭. কোনটি এপিব্লেমার কাজ?
ক. খাদ্য সঞ্চয়
খ. মূলের কাঠামো গঠন
গ. খনিজ লবণ শোষণ
ঘ. দৃঢ়তা প্রদান
১৮. হ্যাড্রোসেন্ট্রিককেন্দ্রিক ভাস্কুলার বান্ডল থাকে—
i. Selaginella
ii. Lycopodium
iii. Dracaena
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য—
i. বহিঃত্বকে কিউটিকল উপস্থিত
ii. পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত
iii. পরিবহন কলাগুচ্ছ অরীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২০. পেরিসাইকল সাধারণত অনুপস্থিত থাকে—
i. নগ্নবীজীর কাণ্ডে
ii. আবৃতবীজীর কাণ্ডে
iii. দ্বিবীজপত্রীর কাণ্ডে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১. খ ২.ঘ ৩.ক ৪.ক ৫.খ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.ঘ ১০.খ ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.ক ২০.ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা