ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - গণিত (২)

২০২২ সালে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

পরীক্ষার বিষয় ও নম্বর: গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০, এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

সংক্ষিপ্ত প্রশ্ন

১১. প্রশ্ন: একটি সামান্তরিকের বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে কী বলে?

উত্তর: কর্ণ।

১২. প্রশ্ন: সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের কোথায় মিলিত হয়?

উত্তর: মধ্য বিন্দুতে।

১৩. প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয় পরস্পরের কোথায় মিলিত হয়?

উত্তর: মধ্য বিন্দুতে।

১৪. প্রশ্ন: সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?

উত্তর: সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য সমান হয় না।

১৫. প্রশ্ন: রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?

উত্তর: রম্বসের সব বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান।

১৬. প্রশ্ন: একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে কী করতে হবে?

উত্তর: দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করতে হবে

১৭. প্রশ্ন: ১ কিলোমিটার= কত মিটার?

উত্তর: ১০০০ মিটার।

১৮. প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?

উত্তর: ১০০০ কিলোগ্রাম

১৯. প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কুইন্টাল?

উত্তর: ১০ কুইন্টাল

২০. প্রশ্ন: ১০০০ ঘন সেন্টিমিটার = কত লিটার?

উত্তর: ১ লিটার

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা