পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ : শূন্যস্থান পূরণ করো(১-১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. প্রশ্ন: উদ্ভিদ সূর্যের আলো, পানি, বায়ু থেকে—---ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।

উত্তর: কার্বন ডাই-অক্সাইড

২. প্রশ্ন: উদ্ভিদের ত্যাগ করা—---প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে।

উত্তর: অক্সিজেন

৩. প্রশ্ন: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য—---ওপর নির্ভরশীল।

উত্তর: প্রাণীর

৪. প্রশ্ন: উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা—---ব্যবহার করে।

উত্তর: কার্বন ডাই-অক্সাইড

৫. প্রশ্ন: পরাগায়নের ফলে উদ্ভিদের —---সৃষ্টি হয়।

উত্তর: বীজ

৬. প্রশ্ন: পাখি, মৌমাছি ইত্যাদি —---সাহায্য করে।

উত্তর: পরাগায়নে

৭. প্রশ্ন: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের—---।

উত্তর: বিস্তরণ

৮. প্রশ্ন: প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে—---ওপর নির্ভরশীল।

উত্তর: উদ্ভিদের

৯. প্রশ্ন: উদ্ভিদ সূর্যের—---ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।

উত্তর: আলো

১০. প্রশ্ন: সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য—---শৃঙ্খলের ।

উত্তর: শুরু

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা