অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

৩১. শিল্পকারখানার কালো ধোঁয়ায় নগরের বায়ুতে কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে?

ক. কার্বন ডাই–অক্সাইডের

খ. অক্সিজেনের

গ. নাইট্রোজেনের

ঘ. নাইট্রাস অক্সাইডের

৩২. বায়ুমণ্ডলে ওজোনস্তরের ক্ষতির কারণ হলো—

i. রাসায়নিক সারের ব্যবহার

ii. কীটনাশকের ব্যবহার

iii. কৃষিতে যান্ত্রিক সেচের ব্যবহার

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i, ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশে যা ঘটবে তা হচ্ছে—

i. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে নিম্নভূমি নিমজ্জিত হবে

ii. সমুদ্রের লবণাক্ততা বেড়ে গাছপালার ক্ষতি হবে

iii. মত্স্য খামার ও শস্যক্ষেত্রের ক্ষতি হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ—

i. আইলা

ii. বায়ুদূষণ

iii. খরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. উষ্ণায়নের ফলে পৃথিবীপৃষ্ঠে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?

ক. ক্যানসার খ. চর্মরোগ

গ. ডায়রিয়া ঘ. ক্যানসার ও চর্মরোগ

৩৬. বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে?

ক. উত্তর খ. দক্ষিণ

গ. পূর্ব ঘ. পশ্চিম

৩৭. জীবিকার টানে মানুষ কোনমুখী হয়ে থাকে?

ক. শিল্পাঞ্চল খ. শহর

গ. নগর ঘ. গ্রাম

৩৮. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহের কোন বনভূমি ক্ষতিগ্রস্ত হয়?

ক. শালবন খ. ম্যানগ্রোভ বন

গ. উপকূলীয় বন ঘ. গরানবন

৩৯. সুনামি কোন দেশি শব্দ?

ক. বাংলাদেশি খ. বার্মিজ

গ. নেপালি ঘ. জাপানি

৪০. সুনামি শব্দের অর্থ কী?

ক. সমুদ্রতীরের ঢেউ

খ. সমুদ্র মাঝের ঢেউ

গ. সমুদ্রের নিচ থেকে ওঠা ঢেউ

ঘ. সমুদ্রের উচ্ছল ঢেউ

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৩১.ক ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.খ ৩৮.খ ৩৯.ঘ ৪০.ক

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)