ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

২১. পানির গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?

ক. ০° খ. ৫৭°

গ. ৬৭° ঘ. ১০০°

২২. কোনো বস্তুর তাপমাত্রা হিমাঙ্কে এলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?

ক. তরল খ. বায়বীয়

গ. কঠিন ঘ. মিশ্র

২৩. পানির হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?

ক. ০° খ. ৫৭°

গ. ৭৭° ঘ. ১০০°

২৪. পানির স্ফুটনাঙ্ক কত সেলসিয়াস?

ক. ৯০° খ. ১০০°

গ. ১১০° ঘ. ১২০°

২৫. পানির—

i. কঠিন অবস্থা হলো বরফ

ii. স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি সে.

iii. গ্যাসীয় অবস্থা হলো বাষ্প

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. ধাতুসমূহ আঘাতে—

i. ভেঙে যায়

ii. সহজে ভাঙে না

iii. ঝনঝন শব্দ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. সালফার ও কার্বন—

i. অধাতুর উদাহরণ

ii. আঘাতে ভেঙে যায়

iii. তাপ পরিবহন করে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. মানবদেহ—

i. বিদ্যুৎ পরিবাহী

ii. পদার্থ বলা যায়

iii. বিদ্যুৎ অপরিবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. বায়বীয় পদার্থের—

i. আকার নেই

ii. দৃঢ়তা নেই

iii. আয়তন নেই

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. ধাতুসমূহ সাধারণত—

i. চকচকে হয়

ii. সহজে ভাঙে না

iii. তাপ পরিবহন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৭: ২১.ক ২২.গ ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.ঘ ৩০.ঘ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)