দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৩

৩১. মুক্তিযুদ্ধে দুজন নারীকে ‘বীরপ্রতীক’ খেতাব দেওয়া হয় কেন?

ক. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য

খ. পাকিস্তানি বাহিনীর সাহায্যের জন্য

গ. উচ্চশিক্ষা অর্জনের জন্য

ঘ. নারী উন্নয়নের ভূমিকার জন্য

৩২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন—

i. চট্টগ্রাম বেতারের শিল্পীরা

ii. চট্টগ্রামের রাজনৈতিক কর্মীরা

iii. চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. মুক্তিযুদ্ধে কোন প্রবাসী বাঙালিদের অবদানের উল্লেখ করা যায়?

ক. ব্রিটেনের প্রবাসীদের

খ. ওয়াশিংটনের প্রবাসীদের

গ. নিউইয়র্কের প্রবাসীদের

ঘ. স্টকহোমের প্রবাসীদের

৩৪. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে কাজ করছেন কারা?

ক. ছাত্ররা খ. কৃষকেরা

গ. নারীরা ঘ. প্রবাসী বাঙালিরা

৩৫. মুক্তিযুদ্ধে নারীরা সাহায্য করেছিলেন—

i. মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে

ii. জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র লুকিয়ে রেখে

iii. মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ কতজন নারী ‘বীর প্রতীক’ খেতাব অর্জন করেন?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

৩৭. মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা সাহায্য করেছিল–

i. মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করে

ii. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদল প্রেরণ করে

iii. মুক্তিযুদ্ধের বিপক্ষে জনমত গঠন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. ‘শিখা চিরন্তন’ স্থাপিত হয় কত সালে?

ক. ১৯৯৫ খ. ১৯৯৬

গ. ১৯৯৭ ঘ. ১৯৯৮

৩৯. মুক্তিযুদ্ধ জাদুঘরের সূচনা ঘটে কত সালে?

ক. ১৯৯৫ খ. ১৯৯২

গ. ১৯৯৭ ঘ. ১৯৯৬

৪০. ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতির কিসের বিজয় ঘটে?

ক. স্বাতন্ত্র্যবাদের খ. অর্থনৈতিক মুক্তির

গ. জাতীয়তাবাদের ঘ. স্বায়ত্তশাসনের

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.ঘ ৩৬.খ ৩৭.ক ৩৮.গ ৩৯.ঘ ৪০.ক

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)