
দশম শ্রেণির পড়াশোনা
১১. ছাত্রলীগের পাঁচ দফা কী নামে পরিচিত ছিল?
ক. মুক্তির আন্দোলন খ. স্বাধীনতার ইশতেহার
গ. মুক্তির সনদ ঘ. আশা-আকাঙ্ক্ষার প্রতীক
১২. স্বাধীন–সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হয় কোন কর্মসূচিতে?
ক. ৫ দফা খ. ৬ দফা
গ. ৮ দফা ঘ. ১১ দফা
১৩. বাঙালি স্বাতন্ত্র্যবাদের বিজয় ঘটে কত সালে?
ক. ১৯৬৭ খ. ১৯৬৮
গ. ১৯৬৯ ঘ. ১৯৭০
১৪. মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কাদের সমন্বয়ে?
ক. আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য
খ. প্রাদেশিক পরিষদের সদস্য
গ. জাতীয় পরিষদের সদস্য
ঘ. প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্য
১৫. মুজিবনগর সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করেন কাদের নিয়ে?
ক. সামরিক কর্মকর্তাদের নিয়ে
খ. বেসামরিক কর্মকর্তাদের নিয়ে
গ. বাঙালি কর্মকর্তাদের নিয়ে
ঘ. প্রবাসী কর্মকর্তাদের নিয়ে
১৬. মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় বা বিভাগ ছিল?
ক. ১০ খ. ১২
গ. ১৪ ঘ. ১৬
১৭. মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে কী স্থাপন করে?
ক. মিশন খ. সংঘ
গ. কাউন্সিল ঘ. উপ-কাউন্সিল
১৮. মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে মিশন স্থাপন করে কেন?
ক. বিশ্ব জনমত সৃষ্টির জন্য
খ. বিশ্বের মানুষকে যুদ্ধে আহ্বান করার জন্য
গ. বাংলাদেশের উন্নয়নের জন্য
ঘ. মুক্তিযুদ্ধ বন্ধ করার জন্য
১৯. অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়ে
২০. মুজিবনগর সরকার ১০ এপ্রিল কয়টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করেছিল?
ক. ২ খ. ৪
গ. ৬ ঘ. ৮
সঠিক উত্তর
অধ্যায় ১৩: ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.গ ২০.খ
কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা