
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. যে সম্পদ আমাদের চাহিদা পূরণ করে, তাকে কোন সম্পদ বলে?
ক. মানবীয় খ. প্রাকৃতিক
গ. খনিজ ঘ. বস্তুবাচক
২২. স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য তৈরিতে পুষ্টি সম্পর্কে কোনটির উপযোগ বেশি?
ক. সামর্থ্য ও দক্ষতা খ. জ্ঞান ও বুদ্ধি
গ. ইচ্ছা ও শক্তি ঘ. সময় ও যোগ্যতা
২৩. সামাজিক সম্পদ আমরা কোথা থেকে পাই?
ক. পরিবার খ. রাষ্ট্র
গ. সমাজ ঘ. সরকার
২৪. সম্পদের আয়ু বাড়ানোর জন্য কী করতে হবে?
ক. সুষ্ঠু ব্যবহার খ. বেশি ব্যবহার
গ. সঞ্চয় করা ঘ. ধার দেওয়া
২৫. মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতাই হলো উপযোগ। বাক্যটিতে কী ফুটে উঠেছে?
ক. আয়ত্তাধীনের গুরুত্ব
খ. আয়ত্তাধীনের বৈশিষ্ট্য
গ. উপযোগের বৈশিষ্ট্য
ঘ. উপযোগের গুরুত্ব
২৬. সম্পদের উপযোগ বৃদ্ধি করা যায় কীভাবে?
ক. আকৃতি পরিবর্তন করে
খ. বিকল্প সম্পদ ব্যবহার করে
গ. বহুবিধ ব্যবহার করে
ঘ. বিনিময় করে
২৭. কোন সম্পদটি ছোট–বড়, ধনী–গরিব সব মানুষের জন্য সমান?
ক. অর্থ
খ. শক্তি
গ. দৃষ্টিভঙ্গি
ঘ. সময়
২৮. কোনটি ছাড়া লক্ষ্য অর্জন অসম্ভব?
ক. খাদ্য খ. বস্ত্র
গ. সম্পদ ঘ. বাসস্থান
২৯. পণ্য বা সম্পদের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
ক. পরিচালনা যোগ্যতা
খ. আয়ত্তাধীন
গ. সীমাবদ্ধতা
ঘ. উপযোগ
৩০. গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি?
ক. সম্পদ খ. বাসস্থান
গ. খাদ্য ঘ. বস্ত্র
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.ঘ ২২.খ ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.ঘ ২৮.গ ২৯.ঘ ৩০.ক
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা