এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৪১. অংশীদারি কারবারে সমন্বিত মূলধন হিসাবে কীভাবে দেওয়া থাকে?

ক. মুনাফা

খ. বেতন

গ. প্রারম্ভিক মূলধন

ঘ. সমাপনী মূলধন

৪২. কোন ব্যবসায়ে মালিকানা অবাধে হস্তান্তরযোগ্য নয়?

ক. অংশীদারি ব্যবসায়

খ. পাবলিক লি. কোং

গ. হোল্ডিং কোং

ঘ. সাবসিডিয়ারি কোম্পানি

৪৩. অংশীদারদের মধ্যে মুনাফা বণ্টিত হয়—

i. চুক্তি অনুসারে

ii. চুক্তির অবর্তমানে সমানভাবে

iii. চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান—

i. অংশীদারি চুক্তি ii. সদস্য সংখ্যা

iii. অসীম দায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. উত্তম অংশীদারি চুক্তিপত্র হচ্ছে—

i. লিখিত ii. মৌখিক

iii. নিবন্ধিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. মূলধনের ওপর সুদ ধার্য করার যৌক্তিকতা হলো—

i. মূলধনের অনুপাত, মুনাফা বণ্টনের অনুপাতের সমান না বলে

ii. ব্যবসায়ে অর্জিত মুনাফার প্রকৃত পরিমাণ জানা

iii. মূলধনের সুদ, মুনাফা বণ্টনের একটি প্রক্রিয়া বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. উত্তোলনের সুদের জন্য স্থিতিশীল পদ্ধতিতে জাবেদা হবে—

i. অংশীদারদের চলতি হিসাব ডেবিট

ii. অংশীদারদের মূলধন হিসাব ডেবিট

iii. লাভ–লোকসান বণ্টন হিসাব ক্রেডিট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. অংশীদারদের কমিশনের ক্ষেত্রে শর্তগুলো হলো—

i. অধিক মুনাফা হলে কমিশন প্রদান বাধ্যতামূলক

ii. পূর্ববর্তী নিট লাভের ওপর কমিশনে

iii. পরবর্তী নিট লাভের ওপর কমিশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. সুদের হার উল্লেখ না থাকলে সুদ ধরা হয় না–

i. উত্তোলনের ওপর

ii. মূলধনের ওপর iii. ঋণের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ে—

i. ৬% হারে ঋণের সুদ ধরা হয়

ii. সমানভাগে মুনাফা বণ্টিত হয়

iii. উত্তোলনের ওপর ৬% সুদ দিতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.ঘ ৪২.ক ৪৩.ক ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.গ ৪৯.ক ৫০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা