সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

১. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

ক. শূন্য মাধ্যম খ. কঠিন মাধ্যম

গ. বায়বীয় মাধ্যম ঘ. তরল মাধ্যম

২. শব্দ কী?

ক. এক প্রকার পদার্থ

খ. এক প্রকার যন্ত্র

গ. এক প্রকার শক্তি

ঘ. এক প্রকার মাধ্যম

৩. শ্রুতিমধুর শব্দ কোনটি?

ক. লোহা কাটার শব্দ

খ. গাড়ির হর্নের শব্দ

গ. কুকুরের ঘেউ ঘেউ

ঘ. বাদ্যযন্ত্রের শব্দ

৪. বিরক্তিকর শব্দ কোনটি?

ক. বাঁশির সুর

খ. গাড়ির হর্নের শব্দ

গ. হারমোনিয়ামের শব্দ

ঘ. সুরেলা সংগীত

৫. শব্দ সৃষ্টির কারণ কোনটি?

ক. বস্তুর গতি খ. বস্তুর স্থিতি

গ. বস্তুর কম্পন ঘ. বস্তুর প্লাবতা

৬. কোনো বস্তুর সেকেন্ডে সম্পন্নকারী কম্পন সংখ্যাকে কী বলা হয়?

ক. কম্পাঙ্ক খ. হার্জ

গ. তরঙ্গ দৈর্ঘ্য খ. তরঙ্গ বেগ

৭. যে বস্তু শব্দ তৈরি করে তাকে কী বলে?

ক. গ্রাহক খ. বিবর্ধক

গ. উৎস ঘ. প্রেরক

৮. কোনো বস্তুকে আঘাত করলে তা হতে শক্তি উৎপন্ন হয়। এ ক্ষেত্রে—

i. কম্পন থেমে গেলে শব্দ উৎপন্ন বন্ধ হয়ে যাবে

ii. উৎপন্ন শব্দের প্রকৃতি বস্তুর ওপর নির্ভর করে না

iii. গতিশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. ধাতব পাত্রে চামচ দিয়ে আঘাত করলে—

i. শব্দ তৈরি হবে

ii. পাত্রে কম্পন সৃষ্টি করে

iii. আলোকরশ্মি নির্গত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. ধাতুর মধ্য দিয়ে—

i. শব্দ চলাচল করে

ii. তরঙ্গ চলাচল করে

iii. আলো চলাচল করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১.খ ২.গ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ক ৭.গ ৮.খ ৯.ক ১০.ক

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা