পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : শূন্যস্থান পূরণ (১-১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

প্রশ্ন ১: ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে ____ আমলে।

উত্তর: মোগল 

প্রশ্ন ২: ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থাকে ____ ।

উত্তর: ইংরেজরা

প্রশ্ন ৩: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় ____ সালে। 

উত্তর: ১৬০০

প্রশ্ন ৪: নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন ____ সালে।

উত্তর: ১৭৫৬

প্রশ্ন ৫: পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল ____ সালে।

উত্তর: ১৭৫৭

প্রশ্ন ৬: ____ বাংলাকে যেকোনো জাতির স্বর্গ বলত।

উত্তর: মোগলরা

প্রশ্ন ৭: ১৭৫৭ থেকে ____ সাল পর্যন্ত শাসনকালটি পরিচিত ছিল কোম্পানির শাসনকাল নামে। 

উত্তর: ১৮৫৭

প্রশ্ন ৮: বাংলায় ইংরেজ শাসন চলে ১৭৫৭ থেকে ____ সাল।

উত্তর: ১৯৪৭

প্রশ্ন ৯: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন ____ । 

উত্তর: রবার্ট ক্লাইভ

প্রশ্ন ১০: কোম্পানির বিরুদ্ধে সিপাহিদের অসন্তোষ দেখা দেয় ____ সালে।

উত্তর: ১৮৫৭

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা