প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই অবগত আছো যে সব বিজ্ঞানের রানি হলো গণিত। গণিতের দক্ষতা অর্জনের মাধ্যমে তোমরা তোমাদের উচ্চশিক্ষার ভিত মজবুত করতে পারবে। যেহেতু, সৃজনশীল অংশের ‘ঘ-বিভাগ (পরিসংখ্যান)’–এর ২টি সৃজনশীল প্রশ্ন থেকে যেকোনো ১টির উত্তর দেওয়া যাবে, তাই আমরা আজ এই অধ্যায়ের মধ্যক ও প্রচুরক নিয়ে বিস্তারিত আলোচনা করব।
একটি শ্রেণির ক্রমযোজিত সংখ্যা হলো ওই শ্রেণির গণসংখ্যার সঙ্গে তার পূর্ববর্তী সব শ্রেণির গণসংখ্যার সমষ্টি।
পরিসংখ্যানের উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে সজ্জিত উপাত্তের মধ্যম মানটিই হলো মধ্যক।
মোহাম্মদ ইমাম হোসেন, মাস্টার ট্রেইনার ও সহকারী শিক্ষক, চাটিতলা উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা