নবম শ্রেণি - জীববিজ্ঞান | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

৫১. অণুচক্রিকা কোথায় উৎপন্ন হয়?

ক. লসিকায় খ. হৃৎপিণ্ডে

গ. মস্তিষ্কে ঘ. অস্থিমজ্জায়

৫২. সর্বজনীনগ্রহীতা রক্ত গ্রুপ কোনটি?

ক. ‘এ’ গ্রুপ খ. ‘বি’ গ্রুপ

গ. ‘এবি’ গ্রুপ ঘ. ‘ও’ গ্রুপ

৫৩. মানুষের দেহে প্রতি সেকেন্ডে কতটি লোহিত কণিকা উৎপন্ন হয়?

ক. ১০ লাখ খ. ১৫ লাখ

গ. ২০ লাখ ঘ. ২৫ লাখ

৫৪. কোথায় CO₂ সমৃদ্ধ রক্ত পরিশোধিত হয়?

ক. বৃক্কে খ. যকৃতে

গ. ফুসফুসে ঘ. হৃৎপিণ্ডে

৫৫. ধমনির ক্ষেত্রে—

i. কপাটিকা থাকে না

ii. লুমেন চওড়া

iii. প্রাচীর পুরু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৬. ভালো কোলেস্টেরল কোনটিকে বলা হয়?

ক. টিডিএল খ. এলডিএল

গ. এমডিএল ঘ. এইচডিএল

৫৭. কোনটিতে সঠিক মাত্রায় কোলেস্টেরল উপস্থিত?

ক. রুটি খ. শসা

গ. ঝিনুক ঘ. ছোট মাছ

৫৮. প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে?

ক. অস্টিওম্যালেশিয়া খ. একলামশিয়া

গ. লিউকেমিয়া ঘ. অ্যানিমিয়া

৫৯. কে প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন?

ক. বিজ্ঞানী কার্টিস খ. বিজ্ঞানী কুরি

গ. বিজ্ঞানী মেন্ডেল ঘ. বিজ্ঞানী নিউটন

৬০. কে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেছেন?

ক. বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার

খ. বিজ্ঞানী কুরি

গ. বিজ্ঞানী মেন্ডেল

ঘ. বিজ্ঞানী নিউটন

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৫১.ঘ ৫২.গ ৫৩.গ ৫৪.গ ৫৫.খ ৫৬.ঘ ৫৭.গ ৫৮.খ ৫৯.ক ৬০.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)