
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. অভাব মোচনের ক্ষমতাকে কী বলা হয়?
ক. সীমাবদ্ধতা খ. উপযোগ
গ. আয়ত্তাধীন ঘ. পরিবর্তনশীলতা
২. সম্পদের সুষ্ঠু ব্যবহারকে কী বলে?
ক. পরিচালনা খ. সীমাবদ্ধতা
গ. বিনিময় ঘ. উপযোগ
৩. পরিবারের অর্থ সম্পদ কেমন?
ক. অসীম খ. প্রচুর
গ. নির্দিষ্ট ঘ. সীমিত
৪. কোনটি বস্তুবাচক সম্পদ?
ক. জ্ঞান খ. শক্তি
গ. সময় ঘ. অর্থ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সীমা তার দক্ষতা, জ্ঞান, শক্তি ইত্যাদি মানবীয় সম্পদের ব্যবহারের মাধ্যমে পরিবারে আয় বৃদ্ধি করেন। পরিবারের সদস্যদের মধ্যে কাজ ভাগ করে দেওয়ায় তার সময় ও শক্তি বেঁচে গেছে।
৫. সীমার পরিবার সমর্থন করে—
i. মানবীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার
ii. সম্পদের অপচয়
iii.বস্তুগত সম্পদের বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. সীমার পরিবারের সদস্যদের মধ্যে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়—
i. সময় ও শক্তি বাঁচে
ii. পরিবারের সদস্যদের দায়িত্ব ও কর্তব্যবোধ জন্মে
iii. কাজের চাপ বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭. পরিবারের সর্বাপেক্ষা বড় সম্পদ কোনটি?
ক. অর্থ খ. জমি
গ. মানুষ ঘ. গয়না
৮. বহুবিধ ব্যবহারের ক্ষেত্রে খাবার টেবিলকে আমরা ব্যবহার করি—
i. পড়ার কাজে
ii. রান্নার কাজে
iii. ইস্ত্রি করার কাজে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯. মানুষের দ্বারা সংগৃহীত সামগ্রী হচ্ছে ‘ক’। এখানে ‘ক’ এর সঙ্গে মিল রয়েছে কোনটির?
ক. শিক্ষা খ. শক্তি
গ. সম্পদ ঘ. সাহস
১০. মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতা হচ্ছে—
ক. কার্যকারিতা খ. চাহিদা
গ. যোগ্যতা ঘ. উপযোগ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.খ ২.ক ৩.ঘ ৪.ঘ ৫.গ ৬.ক ৭.গ ৮.খ ৯.গ ১০.খ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা