
সপ্তম শ্রেণির পড়াশোনা
৫১. সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানীরা পাটের কী আবিষ্কার করেছেন?
ক. জিনরহস্য খ. পোকারহস্য
গ. জন্মরহস্য ঘ. মৃত্যুরহস্য
৫২. WTO-এর পূর্ণরূপ কী?
ক. World Tech Organization
খ. World Thi organization
গ. World Trade Organization
ঘ. World Tour organization
৫৩. ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি আয়ের শীর্ষে ছিল কোন খাত?
ক. জ্বালানি খ. ওষুধ
গ. বিদ্যুৎ ঘ. তৈরি পোশাক
৫৪. ২০১৮-১৯ অর্থবছরে তৈরি পোশাক খাতে আয় কত?
ক. ১২,৪৪২ মিলিয়ন মার্কিন ডলার
খ. ১০,২২২ মিলিয়ন মার্কিন ডলার
গ. ৪০,৫৪০ মিলিয়ন মার্কিন ডলার
ঘ. ৯০,৩৮২ মিলিয়ন মার্কিন ডলার
৫৫. বাংলাদেশের পণ্যসামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ?
ক. চীন খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য
৫৬. বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে?
ক. ভারত খ. মালয়েশিয়া
গ. যুক্তরাষ্ট্র ঘ. চীন
৫৭. জেনোম অর্থ কী?
ক. জন্মরহস্য খ. মৃত্যুরহস্য
গ. জন্মবৃত্তান্ত ঘ. জিনরহস্য
৫৮. প্রক্রিয়াজাতকরণ কী?
ক. উৎপাদন রূপান্তর ব্যবসা
খ. উৎপাদন সংরক্ষণব্যবস্থা
গ. রূপান্তর ও সংরক্ষণব্যবস্থা
ঘ. সংরক্ষণ ও স্থানান্তর
৫৯. শিল্পসমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠেছে কোন দেশের?
ক. বাংলাদেশের খ. ভারতের
গ. পাকিস্তানের ঘ. যুক্তরােষ্ট্রর
৬০. বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন কেন?
ক. কম মজুরিতে দক্ষ ও অদক্ষ শ্রমিক পাওয়ার জন্য
খ. আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য
গ. বেশি মজুরিতে শ্রমিক পাওয়ার জন্য
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫১.গ ৫২.গ ৫৩.ঘ ৫৪.গ ৫৫.গ ৫৬.ঘ ৫৭.ক ৫৮.গ ৫৯.ক ৬০.ক
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা