এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৩১. মূলধনের ঋণাত্মক ব্যালেন্স বলতে কী বোঝায়?

ক. মূলধন খ. অতিরিক্ত মূলধন

গ. ঘাটতি মূলধন ঘ. পর্যাপ্ত মূলধন

৩২. একজন অংশীদার প্রতি মাসের ১৫ তারিখে ৮০০ টাকা করে উত্তোলন করেন। বার্ষিক ১০% হারে উত্তোলনের সুদের পরিমাণ কত হবে?

ক. ৯৬০ টাকা খ. ৫২০ টাকা

গ. ৪৮০ টাকা ঘ. ৪৪০ টাকা

৩৩. মি. নাফিজ কমিশন–পরবর্তী মুনাফার ৪% কমিশন পান। কমিশন–পরবর্তী মুনাফা ৪,০০০ টাকা হলে, কমিশন কত?

ক. ১৫৯.৮৬ টাকা খ. ১৬৭ টাকা

গ. ১৫৮.৪০ টাকা ঘ. ১৬০ টাকা

৩৪. বার্ষিক উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে সাধারণত কত মাসের সুদ ধরতে হয়?

ক. ৫.৫ মাস খ. ৬ মাস

গ. ৬.৫ মাস ঘ. ১২ মাস

৩৫. অংশীদাররা প্রতি দুই মাস অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কারবার থেকে উত্তোলন করলে, উত্তোলনের ওপর কত দিনের সুদ ধরতে হবে?

ক. ৬.৫ মাসের খ. ৫.৫ মাসের

গ. ২.৫ মাসের ঘ. ১.৫ মাসের

৩৬. ১০% সুদে ১০,০০০ টাকার উত্তোলনের সুদ কত টাকা?

ক. ৫০০ খ. ১,০০০

গ. ১০,০০০ ঘ. ১১,০০০

৩৭. মাসের শুরুতে উত্তোলন করলে উত্তোলনের ওপর কত মাসের সুদ ধরতে হয়?

ক. ৫.৫ খ. ৬

গ. ৬.৫ ঘ. ১২

৩৮. প্রতি মাসের শুরুতে ১০০ টাকা করে উত্তোলন করলে ৫% হারে সুদ হবে কত টাকা?

ক. ২৫ খ. ২৭.৫০

গ. ৩০ ঘ. ৩২.৫০

৩৯. এক বা একাধিক অংশীদার কর্তৃক অন্য একজন অংশীদারকে কাঙ্ক্ষিত মুনাফা দেওয়ার প্রতিশ্রুতিকে কী বলে?

ক. অস্তিত্ব খ. নিশ্চয়তা

গ. সম্মতি ঘ. আশ্বস্ত

৪০. নিট মুনাফা ২০,০০০ টাকা এবং কমিশন পূর্ববর্তী মুনাফার ওপর কমিশন ২০% হলে কমিশন কত টাকা?

ক. ৩,৩৩৩ খ. ৪,০০০

গ. ৫,০০০ ঘ. ২৫,০০০

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.গ ৩২.গ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.গ ৩৬.ক ৩৭.গ ৩৮.ঘ ৩৯.খ ৪০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা