সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

২১. নিচের কোন মাধ্যমে শব্দ সর্বাপেক্ষা ধীরে চলবে?

ক. লোহা খ. তামা

গ. বায়ু ঘ. পানি

২২. কোন মাধ্যমে শব্দ সবচেয়ে কম বেগে চলে?

ক. কঠিন মাধ্যমে

খ. বায়বীয় মাধ্যম

গ. অর্ধ–তরল মাধ্যম

ঘ. তরল মাধ্যমে

২৩. বায়ুশূন্য স্থানে একটি ঘণ্টা বাজালে—

ক. শব্দ জোরে শোনা যাবে

খ. শব্দ কম শোনা যাবে

গ. শব্দ শোনা যাবে না

ঘ. বায়ুর মতো শব্দ শোনা যাবে

২৪. মানুষের কানের শেষ প্রান্তে কী থাকে?

ক. অস্থি খ. তরুণাস্থি

গ. পাতলা পর্দা ঘ. তরল পদার্থ

২৫. শব্দের কম্পন কানের পর্দাকে কী করে?

ক. আকর্ষিত করে

খ. বিকর্ষিত করে

গ. কম্পিত করে

ঘ. আলোকিত করে

২৬. কানের পর্দা কম্পনকে কোথায় পৌঁছে দেয়?

ক. মুখে খ. হাতে

গ. হৃৎপিণ্ডে ঘ. মস্তিষ্কে

২৭. মানুষের শ্রবণে সহায়তা করে—

i. মুখ

ii. কান

iii. মস্তিষ্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. কোনো বস্তু প্রতি সেকেন্ডে কতটি কম্পন সৃষ্টি করলে আমরা তা শুনতে পাই না?

ক. ২০টির কম খ. ৩০টির কম

গ. ৪০টির কম ঘ. ৫০টির কম

২৯. প্রতি সেকেন্ডে ২০টির কম বা ২০,০০০–এর বেশি কম্পনে যে শব্দ তৈরি হয় তাকে কী বলে?

ক. অল্পশ্রাব্য শব্দ

খ. অশ্রাব্য শব্দ

গ. সুশ্রাব্য শব্দ

ঘ. নয়েজ

৩০. শ্রুতিমধুর শব্দের বৈশিষ্ট্য কোনটি?

ক. নিয়মিত কম্পন

খ. অনিয়মিত কম্পন

গ. অসম কম্পন

ঘ. অপর্যাবৃত্ত কম্পন

সঠিক উত্তর

অধ্যায় ৮: ২১.গ ২২.খ ২৩.গ ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.ক

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)