
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
২১. বর্তমানে নগরে বস্তির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কেন?
ক. নদীভাঙনের ফলে
খ. জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায়
গ. পরিবেশ ধ্বংস হওয়ায়
ঘ. মানুষের অসচেতনতায়
২২. দেশের অনেক জলাভূমি ধ্বংস হয়ে যাচ্ছে কেন?
ক. শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনে
খ. বিনোদনের জন্য
গ. প্রাকৃতিক বিপর্যয়ের ফলে
ঘ. মানুষের অসচেতনতায়
২৩. বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় কীরূপ পরিবর্তন হয়?
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. সমমুখী হয়
২৪. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কেন?
ক. মাটিদূষণের জন্য
খ. বৈশ্বিক উষ্ণায়নের জন্য
গ. সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির জন্য
ঘ. পানিদূষণের জন্য
২৫. জমি বারবার চাষের ফলে জমির কোনটি কমে যাচ্ছে?
ক. ফসল খ. গুণাগুণ
গ. গন্ধ ঘ. উর্বরতা শক্তি
২৬. ওজোনস্তর ছিদ্র হয়ে যাওয়ার মূল কারণ কোনটি?
ক. ক্লোরোফ্লোরো কার্বন যৌগের বিক্রিয়া
খ. তাপমাত্রা কমে যাওয়া
গ. মাটি দূষিত হওয়া
ঘ. গাছপালা বৃদ্ধি পাওয়া
২৭. সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে মহাকাশের কোন স্তর?
ক. ট্রপোমণ্ডল খ. ওজোনস্তর
গ. স্ট্র্যাটোস্ফিয়ার ঘ. মেসোস্ফিয়ার
২৮. মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে কোনটি উজাড় হয়ে যাচ্ছে?
ক. গাছপালা খ. কলকারখানা
গ. বন্য প্রাণী ঘ. নদী–নালা
২৯. বাতাসে অক্সিজেনের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় কোনটি বেড়ে গেছে?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই–অক্সাইড
গ. নাইট্রাস অক্সাইড
ঘ. মিথেন
৩০. গাছপালা কাটার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কী হচ্ছে?
ক. বৃষ্টি কমে যাচ্ছে
খ. বৃষ্টি বেশি হচ্ছে
গ. সমুদ্রের উচ্চতা হ্রাস পাচ্ছে
ঘ. দুই মেরুর বরফ গলে যাচ্ছে
সঠিক উত্তর
অধ্যায় ৯: ২১.খ ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.ঘ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা