
গণিত ভাইয়া প্রথম আলো গণিত ইশকুলের একটি জনপ্রিয় ক্যারেক্টার। গণিত ভাইয়া তোমাদের গণিতকে আনন্দের সঙ্গে শেখাতে সহায়তা করবে।
একটি রেলস্টেশনের ওয়েটিং রুমে কয়েক জন যাত্রী ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। যাত্রীদের 7 জনকে প্রশ্ন করা হল “ওয়েটিং রুমের কত জন যাত্রী আপনার সাথে একই স্টেশনে নামবে?” তাদের উত্তর ছিল যথাক্রমে 1, 1, 2, 1, 3, 2, 2। ওয়েটিং রুমে ন্যূনতম কত জন যাত্রী বসে আছে?
গণিত ইশকুলের ফেসবুক পেজে পোস্টের মন্তব্যে ঘরে তোমাদের উত্তরটি জানিয়ে দাও।
গণিত ভাইয়া সিরিজের প্রশ্নগুলোর সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের জন্য প্রতি মাসে গণিত ভাইয়ার পক্ষ থেকে রয়েছে বিশেষ পুরষ্কার।