এসএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সাহিত্যের রূপ ও রীতি : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সাহিত্যের রূপ ও রীতি

৫১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক. ফুলমণি ও করুণার বিবরণ

খ. আলালের ঘরের দুলাল

গ. দুর্গেশনন্দিনী

ঘ. কপালকুণ্ডলা

৫২. আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ. প্যারীচাঁদ মিত্র

গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫৩. সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি?

ক. সৃজনশীলতা খ. সৌন্দর্য সৃষ্টি

গ. আনন্দ দান ঘ. নান্দনিকতা

৫৪. প্রবন্ধের প্রধান বাহন কী?

ক. চরিত্র খ. কাহিনি

গ. সংলাপ ঘ. বিষয়বস্তু

৫৫. কোন জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয়ই মুখ্য হয়ে দাঁড়ায়?

ক. কবিতা খ. নাটক

গ. উপন্যাস ঘ. প্রবন্ধ

৫৬. প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য কোনটি?

ক. রামায়ণ খ. বৃত্তসংহার

গ. মেঘনাদবধ ঘ. মহাশ্মশান

৫৭. বাংলা গদ্যের প্রস্তুতি পর্বের শিল্পী কে?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. রাজা রামমোহন রায়

গ. সমরেশ বসু

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৫৮. ‘মঙ্গলকাব্য’ কোন যুগের সাহিত্যের নিদর্শন?

ক. প্রাচীন খ. অন্ধকার

গ. মধ্য ঘ. আধুনিক

৫৯. ‘সাহিত্যসন্দর্শন’ বইটির লেখক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. শ্রীশচন্দ্র দাস

গ. বুদ্ধদেব বসু ঘ. শহীদুল্লা কায়সার

৬০. মঙ্গলকাব্যকে উপন্যাস বলা যায় না, কারণ—

i. ছন্দে রচিত

ii. গদ্যভাষায় লিখিত নয়

iii. মধ্যযুগে রচিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

সাহিত্যের রূপ ও রীতি: ৫১.গ ৫২.গ ৫৩.ক ৫৪.ঘ ৫৫.ঘ ৫৬.ক ৫৭.খ ৫৮.গ ৫৯.ক ৬০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)