
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে?
ক. ১৯১৪ সালে খ. ১৯১৮ সালে
গ. ১৯৩৮ সালে ঘ. ১৯৩৯ সালে
২. লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ কত সালে গড়ে উঠেছিল?
ক. ১৯১০ সালে খ. ১৯১৪ সালে
গ. ১৯২০ সালে ঘ. ১৯৪৫ সালে
৩. জাতিপুঞ্জ গঠনের উদ্দেশ্য কী ছিল?
ক. বিশ্বকে স্বাধীনতা দেওয়া
খ. বিশ্বের মানুষকে শিক্ষিত করা
গ. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা
ঘ. বিশ্বকে দারিদ্র্যমুক্ত করা
৪. জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
ক. যুদ্ধ বন্ধ করা
খ. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
গ. আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
ঘ. খাদ্য সমস্যার সমাধান করা
৫. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৩৯ সালে খ. ১৯৪১ সালে
গ. ১৯৪৩ সালে ঘ. ১৯৪৫ সালে
৬. শুরুতে জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল?
ক. ২৭টি খ. ৫১টি
গ. ৫৩টি ঘ. ১৯৩টি
৭. কোন সংস্থার ব্যর্থতায় জাতিসংঘ গড়ে উঠেছিল?
ক. জাতিপুঞ্জ
খ. ইউরোপীয় ইউনিয়ন
গ. জোট নিরপেক্ষ আন্দোলন
ঘ. ন্যাটো
৮. জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কোন নামে পরিচিত হয়?
ক. মহাসচিব খ. সভাপতি
গ. চেয়ারম্যান ঘ. প্রেসিডেন্ট
৯. জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর?
ক. ৫ বছর খ. ৬ বছর
গ. ৮ বছর ঘ. ১০ বছর
১০. জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী?
ক. কফি আনান
খ. ট্রিগভেলি
গ. বান কি মুন
ঘ. আন্তনিও গুতেরেজ
সঠিক উত্তর
অধ্যায় ১১: ১.খ ২.গ ৩.গ ৪.খ ৫.ঘ ৬.খ ৭.ক ৮.ক ৯.ক ১০.খ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা