
প্রিয় গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা ইতিমধ্যে এবছর নরওয়ের অসলোতে অনুষ্ঠিত ৬৩ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৪টি সমস্যার সমাধান দেখে ফেলছ। আশাকরি তোমাদের সকলের ভালো লেগেছে। আজকের পর্ব থাকছে সমস্যা ৫ এর সমাধান।
এমন সকল ধনাত্নক পুর্ণসংখ্যার ত্রয়ী (a, b, p) নির্ণয় করো, যেখানে p মৌলিক সংখ্যা এবং ap = b! + p.
সকল সমাধান হলো, (a, b, p) = (2, 2, 2), (3, 4, 3).
প্রথমে খেয়াল করো যে, কোনো মৌলিক সংখ্যা p এর জন্য, 1 < (1 + p)1/p < 2. সুতরাং, b = 1 হওয়া অসম্ভব।
যদি 2 ≤ b < p, তাহলে এমন একটি মৌলিক সংখ্যা q আছে, যেন q | (b! + p) = ap. তাহলে q > b.
কিন্তু (b! + p) ≤ bp < qp ≤ ap, যখন 2 ≤ b < p, যা অসম্ভব।
যদি b ≥ p, তাহলে a = kp, যেখানে k একটি ধনাত্নক পূর্ণসংখ্যা। খেয়াল করো যে, vp(ap – p) = 1.
সুতরাং, b < 2p.
আবার k < p থেকে পাই, (kp)p ≤ (2p – 1)! + p. যদি কোনো মৌলক সংখ্যা q < p থাকে, যেখানে q | k, তাহলে b < p, কিন্তু (kp)p > (2p – 1)! + p, যা অসম্ভব।
সুতরাং, k = 1.
খেয়াল করো যে, v2(pp – p) ≤ 2log2(p – 1) [Lifting the exponent lemma]
এবং v2(p!) ≥ p – log2(p + 1) [Legengre’s Formula]
সুতরাং, p – log2(p + 1) ≤ 2 log2(p - 1)
⇒ p < 10
এবার, p = 2, 3, 5, 7 এর ক্ষেত্রে চেক করে দেখা যাচ্ছে যে উপরের ২টি ত্রয়ী-ই একমাত্র সমাধান।