গণিত ভাইয়া সবাইকে নিয়ে গণিত বিষয়ে আড্ডা দিচ্ছে। এরই মধ্যে এক ছোট্ট বন্ধু হাবলু বায়না ধরল, সে মুঠোফোনে গেম খেলবে।
গণিত ভাইয়াও নাছোড়বান্দা। মুঠোফোনটি সে দিল ঠিকই, কিন্তু পাসকোড দিল না।
মুচকি হেসে বলল, ‘পাসকোডটা ৫ অঙ্কের একটা সংখ্যা। আমার অন্যতম প্রিয় সংখ্যা।’
হাবলু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, ‘দুনিয়ায় ৫ অঙ্কের এত সংখ্যার মধ্য থেকে আমি পাসকোড কীভাবে বের করব!’
গণিত ভাইয়া এবার হাবলুর দিকে একটা কাগজ বাড়িয়ে দিল। কাগজে আঁকা দুটি জিনিস—একটা সুডোকু, আরেকটা গোলকধাঁধা। আর কিছু বলল না।
হাবলু কাগজটা হাতে নিয়ে চুপচাপ বসে পড়ল।
তোমরা কি হাবলুকে সাহায্য করতে পারবে? গণিত ভাইয়ার মুঠোফোনের পাসকোডটা কত?
গোলকধাঁধা ও সুডোকু সমাধান করে তোমরা যদি গণিত ভাইয়ার মুঠোফোনের পাসকোডটি খুঁজে বের করতে পারো, তাহলে সমাধানটি পাঠিয়ে দাও গণিত ইশকুল ফেসবুক পেজে পোস্টের মন্তব্যের ঘরে।
— ওপরের বাঁ দিক দিয়ে গোলকধাঁধায় প্রবেশ করতে হবে।
— নিচের ডান দিক দিয়ে বের হতে হবে।
— দেয়াল টপকানো যাবে না; শুধু খোলা পথ ধরে এগোতে হবে।
— প্রবেশদ্বার থেকে প্রস্থান পর্যন্ত সঠিক পথ একটিই।
ছকটি ৯×৯ ঘরের, যা ৯টি ৩×৩ ছোট বাক্সে বিভক্ত।
প্রতিটি সারিতে ১–৯ পর্যন্ত প্রতিটি সংখ্যা একবারই থাকবে।
প্রতিটি কলামেও ১–৯ পর্যন্ত প্রতিটি সংখ্যা একবারই থাকবে।
প্রতিটি ৩×৩ বাক্সে ১–৯ পর্যন্ত প্রতিটি সংখ্যা একবারই থাকবে।
আগে থেকে দেওয়া সংখ্যাগুলোকে সূত্র হিসেবে ব্যবহার করে যুক্তির মাধ্যমে বাকি ঘরগুলো পূরণ করতে হবে।
একটি সঠিক সুডোকুর সমাধান একটিই।