
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১৩
১. কোন গ্যাস সবুজ উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে থাকে ?
ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই–অক্সাইড
গ. অক্সিজেন ঘ. ওজোন
২. মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয়, তাদের কী বলে?
ক. সার খ. হিউমাস
গ. গ্লুকোজ ঘ. ভৌত বস্তু
৩. বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান কোনগুলো?
ক. সূর্যালোক খ. জীবকুল
গ. তাপমাত্রা ঘ. খনিজ লবণ
৪. সালোকসংশ্লেষণের সময় সবুজ উদ্ভিদ কোনটি ত্যাগ করে?
ক. কার্বন ডাই–অক্সাইড খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেন
৫. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন খাদ্য তৈরি করে?
ক. স্নেহ খ. আমিষ
গ. শর্করা ঘ. খনিজ লবণ
৬. কোনটি প্রথম শ্রেণির খাদক?
ক. ব্যাঙ খ. সাপ
গ. ঘাসফড়িং ঘ. গুইসাপ
৭. পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের কী বলে?
ক. প্ল্যাংকটন খ. বিয়োজক
গ. পরিবর্তক ঘ. ট্রান্সফরমার
৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উত্পন্ন করে কোনটি?
ক. বিয়োজক খ. তৃণভোজী
গ. জুপ্ল্যাংকটন ঘ. ফাইটোপ্ল্যাংকটন
৯. ফাইটোপ্ল্যাংকটনকে কী বলে?
ক. খাদক খ. উত্পাদক
গ. বিয়োজক ঘ. পরিবর্তক
১০. পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কী বলে?
ক. জুপ্ল্যাংকটন খ. ফাইটোপ্ল্যাংকটন
গ. প্ল্যাংকটন ঘ. বিয়োজক
১১. পুকুরের বাস্তুসংস্থানে ভেটকি মাছ কী?
ক. বিয়োজক খ. প্রথম স্তরের খাদক
গ. দ্বিতীয় স্তরের খাদক ঘ. তৃতীয় স্তরের খাদক
১২. খাদ্য শক্তির প্রবাহকে একসঙ্গে কী বলে?
ক. খাদ্যজাল খ. খাদ্যশিকল
গ. শক্তির পিরামিড ঘ. গুইসাপ
১৩. নিচের কোনটি শিকারজীবী খাদ্যশৃঙ্খল?
ক. ঘাস গরু মানুষ খ. মানুষ মশা কেঁচো
গ. মৃতদেহ ছত্রাক কেঁচো ঘ. ঘাস ঘাসফড়িং ব্যাঙ সাপ গুইসাপ
১৪. পৃথিবীতে আলো ও তাপশক্তি এসে পৌছায়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তার কত ভাগ সবুজ উদ্ভিদ ব্যবহার করে?
ক. ২% খ. ৬%
গ. ৮% ঘ. ২০%
১৫. নিচের কোনটি পরজীবী খাদ্যশিকল?
ক. ঘাস হরিণ বাঘ খ. ঘাস ফড়িং ব্যাঙ সাপ
গ. মৃতদেহ ছত্রাক কেঁচো ঘ. মানুষ মশা ডেঙ্গু ভাইরাস
১৬. সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুতে গ্রহণ করে কোনটি?
ক. জৈব বস্তু খ. অজৈব বস্তু
গ. জীবজ উপাদান ঘ. হিউমাস
১৭. পুষ্টিদ্রব্যের চক্রাকার প্রবাহকে কী বলা হয়?
ক. পুষ্টিপ্রবাহ খ. খাদ্যশিকল
গ. খাদ্যজাল ঘ. পুষ্টিজাল
১৮. বাস্তুতন্ত্রের শক্তির মূল উত্স কী?
ক. মাটি খ. সূর্য
গ. পানি ঘ. উত্পাদক
সঠিক উত্তর
১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. খ
মেজবাহউদ্দিন আহমেদ, প্রভাষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা