অভিমত

প্রযুক্তিবান্ধব হতে হবে শিক্ষক ও অভিভাবকদের

এম কে বাশার
এম কে বাশার

২০০৪ সালে ক্যামব্রিয়ানের যাত্রা শুরু থেকেই আমাদের ক্লাসরুমগুলো মাল্টিমিডিয়া করেছি। তখন থেকেই আমরা ডিজিটাল কার্যক্রম পরিচালনা করি। এখন আমাদের সব ক্লাস শতভাগ মাল্টিমিডিয়া ও স্মার্ট। বিশেষ করে ছোটদের জন্য কোডিং, পাইথনসহ তাদের উপযুক্ত করে আমরা বিভিন্ন বিষয় ক্লাসে শেখাচ্ছি। পাঠ্যবইও আমরা ডিজিটালাইজড করেছি।

করোনার পর থেকে অনলাইনে প্লে, নার্সারির শিক্ষার্থীদের উপযোগী কারিকুলাম করেছি, যা দেশের যেকোনো শিক্ষার্থী ৯৯৯ টাকায় এক বছরের জন্য পাবে।

এখনকার শিক্ষার্থীরা অনেক স্মার্ট। তাদের শেখানোর জন্য শিক্ষক ও অভিভাবকদেরও প্রযুক্তিবান্ধব হতে হবে। বিশেষ করে শিক্ষকদের ডিজিটাল শিক্ষার বিষয়ে অনুপ্রাণিত করতে না পারলে এগোনো যাবে না। উন্নত বিশ্বে অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, খাতা দেখা—সবকিছুই হয় অনলাইনে। আমাদেরকেও সেদিকে যেতে হবে।


চেয়ারম্যান, ক্যামব্রিয়ান জুনিয়র অনলাইন স্কুল