অটিস্টিক শিশুদের তুলিতে নিসর্গ

গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে অটিস্টিক শিশুদের আঁকা ছবির সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী ‘ইমারজেড ফ্রম আননোন’।প্রদর্শনীর ছবিগুলোতে রয়েছে নিসর্গ ও মুক্তিযুদ্ধের দৃশ্য। ‘অটিস্টিক শিশুরা অপারগ নয়, বরং তারা সৃজনশীল’—এই মূলমন্ত্র সামনে নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেছে ছাত্রসংগঠন ‘হ্যান্স’। সহযোগিতায় ইউনিলিভারের ব্র্যান্ড ‘সার্ফ এক্সেল’। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী আবুুল বারক আলভী। প্রদর্শনী ২১ জুলাই পর্যন্ত চলবে।