নরসিংদীতে প্রায় ৪০০ রোগীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হলো। এর পেছনে রয়েছে সংগীতশিল্পী মেহরীনের উদ্যোগ। গত শনিবার সদর উপজেলার চিনিশপুরে ইউনিয়নের তিতাস গ্যাস অফিসসংলগ্ন মেহরীনের নিজ বাড়িতে এ সেবা দেওয়া হয়। মেহরীনকে সহযোগিতা করেছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও প্রথম আলো নরসিংদী বন্ধুসভা।জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত চিকিৎসক এম এ হাসানের তত্ত্বাবধানে ১৫ সদস্যের একটি চিকিৎসকদল এ সেবা দেন। এ আয়োজনে আর্থিক সহযোগিতা করেছেন আজাদ প্রোডাক্টস, বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও সংসদ সদস্য ওবায়দুল কাদের।