তামাম দুনিয়ায় প্রভাবশালী তারকাদের মধ্যে তিনি একজন। ২৫ বছর ধরে তিনি একটি টিভি শো চালিয়ে আসছেন। দ্য অপরাহ্ উইনফ্রে শো নামের সেই অনুষ্ঠানটি টিভি-দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়। সেই জনপ্রিয়তাই টিভি ব্যক্তিত্ব অপরাহেক দিয়েছে ভিন্ন এক মাত্রা। পৃথিবীজুড়ে কুড়িয়েছেন বিপুল সম্মান। সেই অপরাহ্ উইনফ্রেকে নিয়ে তৈরি হচ্ছে একটি টেলি চলচ্চিত্র। প্রযোজক ল্যারি এ থম্পসন ছবিটি নির্মাণ করবেন। গত সোমবার এক বিবৃতিতে থম্পসন বলেন, ‘আমি নিজেও অপরাহ্র বড় একজন ভক্ত। ২০১১ সালের সেপ্টেম্বর নাগাদ ছবিটি সম্প্রচারিত হতে পারে।’ ওয়েবসাইট।